আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রেস্তোরাঁর খাবারে পাওয়া মুক্তায় বাগদানের আংটি

রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রেস্তোরাঁর খাবারে পাওয়া মুক্তায় বাগদানের আংটি

ছবি: এলএবাংলাটাইমস

২০২১ সালের ডিসেম্বর মাসের ঘটনা। প্রেমিক কেন স্টেইনক্যাম্পকে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন স্যান্ডি সিকোরস্কি। তাঁদের সঙ্গে স্যান্ডির ভাই ও ভাইয়ের স্ত্রীও ছিলেন। সেখানে ঝিনুক দিয়ে তৈরি বিশেষ এক খাবার খাচ্ছিলেন তাঁরা। হঠাৎ স্যান্ডির মুখে কিছু একটা আটকে যায়। পরে জানা যায়, সেটি একটি মুক্তা।

ওই ঘটনা সম্পর্কে স্যান্ডি বলেন, ‘বড় আকারের ওই ঝিনুক মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়, এর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে। এরপর সেটি বের করে হাতে নিই। আমার ভাইয়ের স্ত্রী তখন প্রশ্ন করে, এটা দাঁত নাকি?’

গহনা নিয়ে বিশেষ আগ্রহ আছে স্যান্ডির ভাইয়ের স্ত্রীর। ঝিনুকে পাওয়া বস্তুটি হাতে নেওয়ার পরই তাঁর ধারণা হয়, এটি একটি মুক্তা। তবে তাঁরা কেউ বিষয়টি নিশ্চিত হতে পারছিলেন না। সেটি নিয়ে তাঁরা এক জহুরির কাছে যান। জহুরি পরীক্ষা করে জানান, বস্তুটি মুক্তা। আর আকারে এটি ৯ দশমিক ৮ মিলিমিটার। জহুরি আরও জানান, আকার ও ওজন দেখে মনে হচ্ছে, মুক্তাটি তৈরি হতে অন্তত ৫০ বছর লেগেছে।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ওয়েস্টারলি শহরের উপকণ্ঠে দ্য ব্রিজ রেস্টুরেন্ট অ্যান্ড র’ বার নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতে ওই রেস্তোরাঁয় কেন স্টেইনক্যাম্প ও স্যান্ডি সিকোরস্কির বাগদান হওয়ার পর দেড় বছরের বেশি সময় আগের এ ঘটনা এত দিন পর আলোচনায় আসে।

কেন–স্যান্ডি যুগল জানান, রেস্তোরাঁয় খেতে গিয়ে ঝিনুকে মুক্তা পাওয়ার পরই সিদ্ধান্ত নেন, যদি কখনো তাঁরা বিয়ে করেন, তাহলে বাগদানের আংটি বানাবেন এই মুক্তা দিয়ে। পরিকল্পনামতো সেটি দিয়ে পরে একটি আংটি বানান কেন। ৮ জুলাই আংটি নিয়ে স্যান্ডিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর তাঁরা সিদ্ধান্ত নেন, বাগদানের অনুষ্ঠান হবে ওই রেস্তোরাঁতেই। বাগদানের অনুষ্ঠানেই মুক্তা পাওয়ার এই গল্প শুনিয়েছেন তাঁরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত