আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

থ্রিডি প্রিন্টারে নির্মাণ হচ্ছে ১০০ বাড়ি, দাম কত

থ্রিডি প্রিন্টারে নির্মাণ হচ্ছে ১০০ বাড়ি, দাম কত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জর্জটাউন শহরে গড়ে তোলা হচ্ছে একটি আবাসিক এলাকা। এই এলাকার বাড়িগুলোয় একটি বিশেষত্ব রয়েছে। সেগুলো তৈরি করা হচ্ছে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে। এরই মধ্যে একটি বাড়ির কাজ শেষও হয়েছে।

আবাসিক এলাকাটি তৈরির প্রকল্পটি বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ও ডেনমার্কভিত্তিক একটি প্রতিষ্ঠান। সেখানে মোট ১০০টি একতলা বাড়ি তৈরি করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে এই বাড়িগুলোয় বসবাস শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, এরই মধ্যে কয়েকটি বাড়ি বিক্রিও হয়ে গেছে।

থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে বাড়ি নির্মাণের বিষয়টি হয়তো অনেকের কাছে অজানা। আসলে এটি অত্যাধুনিক একটি প্রযুক্তি। এই প্রযুক্তিতে অবকাঠামো গড়ে তুলতে ব্যবহার করা হয় বিশাল আকারের সব প্রিন্টার। সাধারণ ছাপার কাজে সচরাচর যেসব প্রিন্টার দেখা যায়, এগুলো তেমন নয়।

কালির বদলে থ্রিডি প্রিন্টারে ব্যবহার করা হয় নির্মাণ-উপাদান বা কংক্রিটের মিশ্রণ। কম্পিউটারে আগে থেকেই সংরক্ষণ করা থাকে বাড়ি বা অবকাঠামোর নকশার গাণিতিক হিসাব। সেই হিসাব মেনেই প্রিন্টারের নলের অগ্রভাগ থেকে কংক্রিটের মিশ্রণ বের হয়ে স্তরে স্তরে গড়ে তোলে অবকাঠামো।

টেক্সাসের ওই বাড়িগুলোর নির্মাতারা জানিয়েছে, নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে ৪৬ ফুট চওড়া রোবট প্রিন্টার। বাড়িগুলোর দেয়াল তৈরির পর দরজা, জানালা ও ছাদ নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এসব বাড়িতে যুক্ত করা হয়েছে সোলার প্যানেল। বাড়িগুলোর আয়তন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ১০০ বর্গমিটার। প্রতিটি বাড়িতে তিন থেকে চারটি শোবার ঘর রয়েছে। বাড়িগুলো বিক্রি হচ্ছে ৪ লাখ ৭৫ হাজার থেকে ৫ লাখ ৯৯ হাজার ডলারে।

থ্রিডি প্রিন্টারের মাধ্যমে নির্মাণকাজ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমায় বলে উঠে এসেছে স্বাধীন এক গবেষণায়। এতে নির্মাণবর্জ্যও কম বের হয়। এ ছাড়া প্রিন্টার ব্যবহারের মাধ্যমে নির্মাণকাজে ব্যবহৃত উপাদান কম লাগে। প্রতিবছর সারা বিশ্বে ৮ শতাংশ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের জন্য দায়ী সিমেন্টের ব্যবহার।

২০২০ সালে সিঙ্গাপুরে করা এক গবেষণায় দেখা গেছে, থ্রিডি প্রিন্টারের মাধ্যমে একটি বাথরুম তৈরি করতে ২৫ দশমিক ৪ শতাংশ খরচ কম হয়। এ ছাড়া প্রচলিত নির্মাণকৌশলের তুলনায় প্রায় ৮৬ শতাংশ কার্বন ডাই-অক্সাইড কম নিঃসরণ হয় প্রিন্টার প্রযুক্তিতে। এসবের পরও থ্রিডি প্রিন্টার ব্যবহারের মাধ্যমে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। তাঁদের ভাষ্যমতে, থ্রিডি প্রিন্টারে এখনো এমন কংক্রিট ব্যবহার করা হচ্ছে, যেগুলো কার্বন নিঃসরণের সঙ্গে জড়িত। আর অবকাঠামোর নিরাপত্তাসংক্রান্ত যেসব নীতিমালা আছে, সেগুলো এখনো ব্যাপক হারে মেনে চলা হচ্ছে না।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত