আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা-মেয়েকে মদ্যপ যাত্রীর যৌন হেনস্তার অভিযোগ

ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা-মেয়েকে মদ্যপ যাত্রীর যৌন হেনস্তার অভিযোগ

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা ও তাঁর কিশোরী মেয়েকে এক মদ্যপ পুরুষ যাত্রী যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগে গত মঙ্গলবার ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলায় ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনা হয়েছে। এ কারণে মামলার বাদী ডেলটা এয়ারলাইনসের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

আদালতের নথিপত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গ্রিসের এথেন্সগামী ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌন হেনস্তার এ ঘটনা ঘটে বলে অভিযোগ বাদীর। এটা ছিল ৯ ঘণ্টার যাত্রাপথ।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীরা ফ্লাইটটির পরিচারকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাঁরা এ আবেদন স্পষ্টভাবে উপেক্ষা করেন। যৌন হেনস্তাকারী লক্ষণীয়ভাবে মাতাল ও উগ্র মনোভাবাপন্ন ছিলেন। তা সত্ত্বেও তাঁকে ফ্লাইটের পরিচারকেরা মদ পরিবেশন করতে থাকেন।

মামলায় বলা হয়, মাতাল যাত্রী বাদীদের (মা-মেয়ে) প্রতি আক্রমণাত্মক আচরণ করেছিল। প্রায় ৯ ঘণ্টার ফ্লাইটে তিনি তাঁদের বাজেভাবে স্পর্শ করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ফ্লাইটটির কর্মীরা এই যৌন নিপীড়নের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ বা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে জানাননি; বরং তাঁরা মাতাল ব্যক্তিকে নির্বিঘ্নে ফ্লাইট থেকে চলে যেতে দিয়েছিলেন।

অভিযোগে বলা হয়, ডেলটার ওই যাত্রী অনেক মাতাল হয়ে উঠছিলেন। কারণ, ফ্লাইটটির পরিচারকেরা তাঁকে অ্যালকোহল পরিবেশন করে যাচ্ছিলেন।

ঘটনার বিবরণে বলা হয়, এই মদ্যপ পুরুষ যাত্রী মা ও মেয়ের পাশের আসনে বসেছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত