আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নৌকার আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দুই আরোহীর

নৌকার আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দুই আরোহীর

এলএবাংলাটাইমস

পানিতে ভাসমান নৌকায় আগুন জ্বলে উঠেছে। নৌকার দুই আরোহী কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। প্রাণ বাঁচাতে একপর্যায়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। এর পরমুহূর্তেই বিস্ফোরিত হয় নৌকাটি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান হ্রদের ওয়েস্ট গ্র্যান্ড ট্রাভার্স বে অঞ্চলে। ওই দুই ব্যক্তির পানিতে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসে এক দম্পতি।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নৌকা থেকে সরতে হবে। এটি বিস্ফোরিত হবে।

নৌকার ওই আরোহীদের পরিচয় জানা যায়নি। ভিডিওতে দেখা গেছে, নৌকায় লাগা আগুনের শিখা আর কালো ধোঁয়ার মধ্যে নিজেদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাঁরা।

এরপর দুই আরোহী নৌকার ধারে চলে আসেন। ততক্ষণে নৌকায় আরোহীদের বসার জায়গায় আগুন পুরোপুরি ছড়িয়ে পড়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, আগুনের তীব্রতা বাড়তে দেখে ওই দুই আরোহী মরিয়া হয়ে ওঠেন। তাঁরা নৌকা থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তবে তাঁদের ভাগ্যটা ভালো ছিল। জ্বলন্ত নৌকাটির খুব কাছেই অন্য একটি নৌকায় স্ত্রীসহ ঘুরছিলেন নাথান গ্রিনউড নামের এক ব্যক্তি। পরে এই দম্পতি ওই দুই ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে যান।

নাথান বলেন, ‘আমি মুহূর্তের মধ্যে বুঝে গিয়েছিলাম যে তাঁরা যদি নৌকা থেকে না নামেন, তাহলে ধোঁয়ায় বা আগুনের তাপে তাঁদের দম বন্ধ হয়ে যাবে। নয়তো নৌকাটি ধীরে ধীরে বিস্ফোরিত হবে।’

নাথান মনে করেন, ওই দুই আরোহী ভাগ্যবান। তিনি বলেন, ‘এটা তাঁদের সৌভাগ্য বলতে হবে। কারণ, নৌকা থেকে ঝাঁপ দেওয়ার তিন সেকেন্ডের মধ্যে এটি বিস্ফোরিত হয়েছে।’

বিস্ফোরণের পর নৌকাটি দ্রুতই পানিতে ডুবে যায়।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত