আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উটাহ অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টার মাথায় প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সেখানে বাইডেনের সফর করার কথা। খবর বিবিসির

নিহত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন। তিনি ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজধারী অভিযোগগুলোর পক্ষে লড়া কৌঁসুলিদের একজন। বিশেষ করে তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেওয়া ঘুষের অভিযোগের পক্ষে লড়ছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ছয়টায় সল্ট লেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে প্রোভো নামক স্থানে রবার্টসনের বাড়িতে এফবিআই ওই অভিযান চালায়। এদিকে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার ফেসবুকে রবার্টসন হুমকির সঙ্গে অস্ত্রসহ স্নাইপারের ছদ্মবেশের ছবিও পোস্ট করেছিলেন। ওই পোস্টে বুধবার উটাহতে বাইডেনের সফরের কথা উল্লেখ করে তিনি লিখেন, তিনি বাইডেনকে এম২৪ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত