আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাওয়াইয়ে দাবানলে নিঃস্ব সবাই, আশ্রয় তাঁবুতে

হাওয়াইয়ে দাবানলে নিঃস্ব সবাই, আশ্রয় তাঁবুতে

সময়ের ব্যবধান মাত্র পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ রাজ্যের বাসিন্দা মার্ক স্টেফল ও তাঁর স্ত্রী মিশেলের বাড়ি পুড়ে ছাই হয় দাবানলে। ওই দুর্যোগের মুহূর্তে আসে আরও এক দুর্যোগ। সেটি ছিল হারিকেন লেন। তীব্র বাতাসে আগুন দ্রুতবেগে ছড়িয়ে তখন পশ্চিম মাউইর লাহাইনায় তাদের সবকিছু ছাই করে দিয়ে যায়।

এরপর আবারও সেখানে গড়ে তোলেন দোতলা বাড়ি। কিন্তু গত এক সপ্তাহে ছাড়িয়ে পড়া দাবানলে তাদের সেই বাড়ি আবারও জ্বলেপুড়ে ছাই। এই দম্পতি এখন আশ্রয় নিয়েছেন একটি আশ্রয়কেন্দ্রে। মার্ক স্টেফল বলেন, ‘আমাদের আশপাশের সবাই সবকিছু হারিয়েছে। ২৫০ মিটার দূরের আগুন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে লেগেছে মাত্র তিন মিনিট।’ স্টেফল বলেন, ‘বেঁচে আছি, এটাই কৃতজ্ঞতা।’

এদিকে এরই মধ্যে শত শত বাস্তুচ্যুত মাউই এলাকার বাসিন্দা ওয়ার মেমোরিয়াল জিমনেশিয়ামে আশ্রয় নিয়েছেন। জিমনেশিয়ামের সামনে তাঁবু গাড়া হয়েছে, সেখানেই অল্প কিছু জরুরি মালপত্রসহ ঘরবাড়িহারা মানুষজন অবস্থান নিয়েছেন। এলাকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০–তে। উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে।

শনিবার পর্যন্ত গোটা এলাকা পুড়ে ছাই করে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবানলের ভয়াবহতা। অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন দমকলকর্মীরা। উদ্ধারকারীরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাওয়াইয়ের লেফটেন্যান্ট গভর্নমেন্ট সিলভিয়া লুক মাউইতে জ্বলতে থাকা দাবানলকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন। বিমান ও হেলিকপ্টার থেকে পানি ফেলে জ্বলতে থাকা তিন এলাকায়ই অভিযান চালানো হচ্ছে। খবর সিএনএনের।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত