আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যৌন হয়রানির অভিযোগে ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স

যৌন হয়রানির অভিযোগে ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স

মিস ইউনিভার্স অর্গানাইজেশন তাদের ইন্দোনেশিয়ার আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যৌন হয়রানির অভিযোগ ওঠার কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হলো। এ ঘটনার সূত্র ধরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্রতিযোগিতাও বাতিল করা হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় গত ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতার নানা পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য মিস ইন্দোনেশিয়া নির্বাচন করা হয়। তবে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার ১২ জনের বেশি প্রতিযোগী অভিযোগ করেছেন, প্রতিযোগিতার সময় তাঁরা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চূড়ান্ত পর্বের ৩০ জন প্রতিযোগীর সবাইকে অপ্রত্যাশিতভাবে তাঁদের অন্তর্বাস খুলতে বলা হয়েছিল। শারীরিক পরীক্ষার নামে তাঁদের এমনটা করতে বলেছিলেন বলে অভিযোগ।

প্রতিযোগীদের আইনজীবী গত মঙ্গলবার বলেন, টপলেস অবস্থায় পাঁচ প্রতিযোগীর ছবিও তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগে টুইটার নামে পরিচিত ছিল) একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় যা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাতে এটা পরিষ্কার যে এ আয়োজকেরা আমাদের ব্র্যান্ডের মানদণ্ড, নীতিমালা ও প্রত্যাশা অনুযায়ী চলছে না।’

বিবৃতিতে আরও বলা হয়, মিস ইউনিভার্স অর্গানাইজেশন ইন্দোনেশিয়ায় বর্তমান আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের দাবি, নারীদের জন্য নিরাপদ জায়গা নিশ্চিত করাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিযোগীদের সাহসিকতারও প্রশংসা করেছে প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়ার এ আয়োজকদের মালয়েশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা পরিচালনার লাইসেন্স দেওয়া ছিল। সে কারণে এ বছর মালয়েশিয়ায়ও মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকার্তা পুলিশের মুখপাত্র গত মঙ্গলবার জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত