আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ: তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ: তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই বলেছেন, তাঁর দেশ নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ। কর্তৃত্ববাদী হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না। চীনের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সমর্থকদের উদ্দেশে উইলিয়াম লাই এসব কথা বলেছেন।

লাই মূলত প্যারাগুয়ে সফরের উদ্দেশ্যে বেরিয়েছেন। তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্যারাগুয়েতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রাবিরতি করছেন লাই। আবার প্যারাগুয়ে থেকে ফেরার পথেও তাঁর যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির কথা রয়েছে।

গত শনিবার তাইওয়ান থেকে রওনা দেন লাই। গতকাল রোববার তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। নিউইয়র্কে তাঁকে স্বাগত জানিয়ে তাইওয়ানের পতাকা ওড়ান সমর্থকেরা। নিউইয়র্কে সমর্থকদের একটি মধ্যাহ্নভোজে অংশ নেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি বক্তব্য দেন বলে জানায় তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। লাই তাঁর বক্তব্যে বলেছেন, তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালি শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে।’ লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানিয়েছে চীন। তারা লাইকে একজন ঝামেলা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে। গতকাল চীনের পক্ষ থেকে বলা হয়েছে, লাইয়ের এই সফরের সমুচিত জবাব দেবে বেইজিং। তাইওয়ানে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী লাই।

চীন বিশেষ করে লাইকে খুবই অপছন্দ করে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের চেয়ে লাই বেশি চীনবিরোধী হিসেবে পরিচিত। তিনি অতীতে নিজেকে তাইওয়ানের স্বাধীনতার ক্ষেত্রে একজন বাস্তবসম্মত নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই। তবে চীন এলাকাটিকে নিজেদের অংশ মনে করে। চীন সরকারের ভাষ্য, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ডকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত