আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

১০০ ফুট নিচে পড়ে বেঁচে গেল শিশু

১০০ ফুট নিচে পড়ে বেঁচে গেল শিশু

ছবি: এলএবাংলাটাইমস

অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অপার বিস্ময়। সৌন্দর্য ও ‘বিপদ’ যেন হাত ধরাধরি করে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে বেড়াতে গিয়ে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায় ১৩ বছরের এক শিশু। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

৮ আগস্ট গ্র্যান্ড ক্যানিয়নের অন্যতম আকর্ষণীয় স্থান নর্থ রিমে এ ঘটনা ঘটে। উদ্ধার করা ওই শিশুর নাম উইয়াট কাফম্যান। তার বাড়ি নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুই ঘণ্টার চেষ্টায় কাফম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি উদ্ধারকারী দল। পরে তাকে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। তার ৯টি কশেরুকা ভেঙে গেছে। প্লিহা ফেটেছে। হাত ভেঙেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিশুটির ভাষ্যমতে, সে অনেকটা বসে পড়ে এক হাত দিয়ে একটি পাথর আঁকড়ে ধরেছিল। যখন পাথর থেকে হাত সরে যায়, সে নিচে পড়তে থাকে।

‘পড়ে যাওয়ার পর আর আমার কিছু মনে নেই’, বলেছে উইয়াট। ছেলে উইয়াটকে উদ্ধারে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাবা ব্রেইন কাফম্যান। তিনি নর্থ ডাকোটার বাড়িতে ছিলেন। বাকি সদস্যরা গ্র্যান্ড ক্যানিয়নে বেড়াতে গিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত