নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
পেনসিলভেনিয়ায় বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ৩ জন
ছবি: এলএবাংলাটাইমস
পেনসিলভেনিয়া রাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। অ্যালেঘেনি কাউন্টির পিটসবার্গ শহরের কাছে স্থানীয় সময় শনিবার সকালে বিস্ফোরণ হয়।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে তিনটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অন্তত ১২টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যালেঘেনি কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তাদের খুঁজে বের করতে কাজ করছে দমকলকর্মীরা।
পরে এ ঘটনায় চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোশাল মিডিয়া তারা বলেছেন, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক। বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানাননি কর্মকর্তারা।
এলএবাংলাটাইমস/এজেড
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন