আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যে কারণে রিপাবলিকান প্রার্থীদের বিতর্ক এড়াতে চান ট্রাম্প

যে কারণে রিপাবলিকান প্রার্থীদের বিতর্ক এড়াতে চান ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্ধারিত বিতর্কে তিনি অংশ নেবেন না। তাঁর দাবি, মার্কিন নাগরিকেরা তাঁকে খুব ভালো করে চেনেন। এ কারণে বিতর্কে অংশ নিয়ে জনগণের কাছে তাঁর নিজেকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে নামা নেতাদের মধ্যে প্রাথমিক বাছাইপর্বের বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে প্রথম বিতর্কটির আয়োজন করা হবে। তবে ট্রাম্প বলেছেন, তিনি এই বিতর্কে অংশ নেবেন না।

ট্রাম্প লিখেছেন, ‘আমি বিতর্কে অংশ নেব না।’ তিনি আরও লিখেছেন, ‘মানুষ জানে আমি কে, আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম।’

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প সম্প্রতি পরিচালিত বিভিন্ন জনমত জরিপের প্রসঙ্গও উল্লেখ করেন। বলেন, গতকাল রোববার সিবিএস নিউজের জরিপটিসহ বিভিন্ন জরিপে রিপাবলিকান অন্যান্য মনোনয়নপ্রত্যাশীর চেয়ে তিনি অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন।

সিবিএসের জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশ বলেছেন, তাঁরা ট্রাম্পকে ভোট দিতে চান। ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে ভোট দিতে চান ১৬ শতাংশ মানুষ। জরিপে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য ভোট পাওয়ার হার এক অঙ্কের ঘর পেরোতে পারেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত