আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে ৩ জনের মৃত্যু

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে ৩ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে গতকাল শনিবার তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।

শেরিফ টিকে ওয়াটারস বলেছেন, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তাঁর হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন।

ওই শেরিফ আরও বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। এটা খুব স্পষ্ট, তাঁদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

টিকে ওয়াটারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। কৃষ্ণাঙ্গদের প্রতি তাঁর বিদ্বেষ ছিল। ঘৃণা থেকেই বন্দুকধারী এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।  

জ্যাকসনভিলেতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বিশেষ এজেন্ট ঘৃণ্য অপরাধ হিসেবে এই গুলির ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। বেশির ভাগ আমেরিকান আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন চান। তবে দেশটির আইনপ্রণেতারা এমন আইন পাসে নারাজ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত