আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে গুলিতে ৪,৭৫২ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে গুলিতে ৪,৭৫২ শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে গুলিতে রেকর্ডসংখ্যক শিশু নিহত হয়েছে। ‘আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস’ (এএপি) প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র প্রকাশিত মৃত্যুহার–সংক্রান্ত তথ্য পর্যালোচনার ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গত সোমবার এএপির পেডিয়াট্রিক সাময়িকীতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ২০২১ সালে গুলিতে ৪ হাজার ৭৫২ শিশু নিহত হয়েছে, যা ২০২০ সালের চেয়েও বেশি। ওই বছর গুলিতে ৪ হাজার ৩৬৮ শিশুর মৃত্যু হয়েছিল। আর ২০১৯ সালে গুলিতে নিহত শিশুর সংখ্যা ছিল ৩ হাজার ৩৯০।

২০২০ সাল থেকেই যুক্তরাষ্ট্রে শিশুমৃত্যুর প্রধান কারণ বন্দুক সহিংসতা।

চলতি বছরের শুরুতে নাশভিলে স্কুলে বন্দুকধারী হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে টেনেসির আইনপ্রণেতারা জননিরাপত্তা নিয়ে বিশেষ একটি অধিবেশন শুরু করেছেন। আর এমন সময়েই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হলো। বিশেষ ওই অধিবেশনে টেনেসির গভর্নর বিল লি বলেছেন, আগ্নেয়াস্ত্র যেন মানুষের হাতে না থাকতে পারে, সে জন্য আইন জোরদার করতে হবে। তবে রিপাবলিকান নেতারা তাঁর বক্তব্যের বিরোধিতা করেন।

সাউথ ক্যারোলাইনার শিশুবিশেষজ্ঞ অ্যানি অ্যান্ড্রুস বলেন, চিকিৎসক হওয়ার পর তিনি চিন্তাই করতে পারেননি, এত বেশিসংখ্যক বুলেটবিদ্ধ শিশুকে চিকিৎসা দিতে হবে।

অ্যানি আরও বলেন, বাস্তবতা হলো, দেশজুড়ে প্রতিটি শিশু হাসপাতালেই শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুলিবিদ্ধ শিশুর উপস্থিতি আছেই।

গবেষণায় আরও দেখা গেছে, আগ্নেয়াস্ত্রের গুলিতে হত্যার শিকার শিশুদের ৬৭ শতাংশ কৃষ্ণাঙ্গ। আর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করা শিশুদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ শ্বেতাঙ্গ।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত