আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সেই মাগশট থেকে ট্রাম্পের আয় ৭০ লাখ ডলারের বেশি

সেই মাগশট থেকে ট্রাম্পের আয় ৭০ লাখ ডলারের বেশি

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ফুলটন কাউন্টি কারাগারে সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মুখচ্ছবি তোলা হয়। তাঁকে গ্রেপ্তারের পর মুখচ্ছবিটি তোলা হয়েছিল। ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকা সেই মুখচ্ছবি ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি এবং বিক্রি করছে ট্রাম্পের প্রচার শিবির। এর মধ্য দিয়ে সমর্থকদের কাছ থেকে নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করছে তারা। এ থেকে এ পর্যন্ত আয় হয়েছে ৭০ লাখ ডলারের বেশি।

জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত বৃহস্পতিবার আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সেখানে তাঁর একটি মুখচ্ছবি নেওয়া হয়। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যাঁকে গ্রেপ্তারের পর মুখচ্ছবি নেওয়া হয়েছে। পরে দুই লাখ ডলারের মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।

সেদিনই ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয় ট্রাম্পের মুখচ্ছবিটি প্রকাশ করে। কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের প্রচার শিবির ছবিটি দিয়ে টি–শার্ট তৈরি করে বিক্রি শুরু করে। এরপর ট্রাম্পের ওই ছবিযুক্ত গ্লাস, মগ, বাম্পার স্টিকার ও পোস্টার বের করা হয়।

বৃহস্পতিবার ট্রাম্পের মুখচ্ছবি প্রকাশিত হওয়ার পর লাখ লাখ ডলার অনুদান এসেছে। শুধু শুক্রবারেই ট্রাম্পের ছবিযুক্ত পণ্যগুলো বিক্রি করে ৪১ দশমিক ৮ লাখ ডলার আয় হয়েছে।

২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে পরাজিত হন। ট্রাম্প ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা চান।

গত তিন সপ্তাহে ট্রাম্পের প্রচার শিবির প্রায় দুই কোটি তহবিল সংগ্রহ করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত