আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

বুধবার দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইডালিয়া’ ক্যাটাগরি-৩। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসির পূর্বাভাস বলছে, ঝড়টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে৷ আর তাই উপকূলীয় এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে৷

এনএইচসি বলছে, প্রায় ৩২ লাখ মানুষ অধ্যুষিত টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে৷ পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে।

ফ্লোরিডার অন্যান্য এলাকা ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে৷

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনেগভর্নর রন ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব' ফেলতে পারে৷ তাই ‘আপনাদের যা করার আছে, করুন৷ আপনাদের কাছে সময় আছে৷ আগামীকালেরও বেশিরভাগ সময় আছে৷

জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন গভর্নর৷

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে৷

এদিকে, ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ঐ এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে৷ মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি৷ ওই ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত