আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সরাসরি টেলিভিশনে দেখানো হবে ট্রাম্পের মামলার শুনানি

সরাসরি টেলিভিশনে দেখানো হবে ট্রাম্পের মামলার শুনানি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম টেলিভিশন ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালে জর্জিয়ার একটি আদালতের বিচারক স্কট ম্যাকাফে এমন নির্দেশনা দেন।

স্কট ম্যাকাফে বলেন, ‘অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টি প্রশাসনের একটি ইউটিউব চ্যানেলে আমরা বড় বড় মামলার শুনানি সরাসরি সম্প্রচার করে আসছি। এই মামলার ক্ষেত্রেও একই কাজ করার পরিকল্পনা ছিল আমাদের।

২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে। ট্রাম্পসহ তাঁদের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে এ মামলায় ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। সেখানে ২০ মিনিট গ্রেপ্তার ছিলেন তিনি। এরপর ২ লাখ ডলার মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপের মামলায় বৃহস্পতিবার আদালতে ট্রাম্পের পক্ষ থেকে নথিপত্র পেশ করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি এই অভিযোগগুলোর ধরন এবং আদালতে হাজিরা দেওয়া নিয়ে তাঁর অধিকার সম্পর্কে ‘ভালোভাবে জানেন’।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এরই মধ্যে একের পর এক অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত