আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

পুলিশের গুলিতে গর্ভবতী নারীর মৃত্যু

পুলিশের গুলিতে গর্ভবতী নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে ২১ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নারীর নাম তাকিয়া ইয়াং। গত সপ্তাহে কলম্বাসের একটি মুদি দোকানে চুরি করার অভিযোগের পর তাকে গুলি করা হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে ওহাইওর ওয়েস্টারভিলে ক্রোগার মুদি দোকানের বাইরে রাখা গাড়িতে বসে আসেন তাকিয়া। ব্লেন্ডন টাউনশিপের একজন পুলিশ অফিসার ড্রাইভারের পাশের জানালার কাছে আসেন এবং তাকে গাড়ি থেকে নামতে বলেন।

ভিডিওতে ওই পুলিশকে বলতে শোনা গেছে, ‘তুমি কিছু চুরি করেছ...গাড়ি থেকে বের হও।’ তাকিয়া তখন বলেন, ‘আমি চুরি করিনি।’ এ নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক চলে। এক পর্যায়ে তাকিয়াকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে গুলি করবে?’

পুলিশ আগে বলেছিল, একজন মুদি দোকানের কর্মচারী অফিসারদের কাছে অভিযোগ করেন যে এজকন নারী তাদের দোকান থেকে মদের বোতল চুরি করেছেন। তিনি দোকানের বাইরে পার্ক করা একটি গাড়িতে বসে আছেন।

সিএনএন জানিয়েছে, পুলিশের সঙ্গে তর্ক করে গাড়ির চাকা ঘুরান তাকিয়া। কয়েক সেকেন্ড পরে গাড়ির হুডের সামনে দাঁড়িয়ে থাকা অফিসার উইন্ডশিল্ড দিয়ে ফায়ার করে। গুলি করার পর অফিসাররা গাড়ির পাশে দৌড়ে যান এবং চিৎকার করে ড্রাইভারকে থামতে বলেন।

হাসপাতালে নেওয়া পর তাকিয়াকে মৃত ঘোষণা করা হয়। এই মৃত্যুকে তার পরিবার পুলিশের অপরাধমূলক কাজ এবং ‘ক্ষমতা ও কর্তৃত্বের চরম অপব্যবহার’ বলে অভিহিত করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত