আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অস্ত্র মামলায় বাইডেনের ছেলে হান্টার অভিযুক্ত

অস্ত্র মামলায় বাইডেনের ছেলে হান্টার অভিযুক্ত

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়েছে।

একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলার তিনটি ফৌজদারি অপরাধের অভিযোগে গতকাল বৃহস্পতিবার হান্টারকে অভিযুক্ত করা হয়।

দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির একটি প্রস্তাবিত চুক্তি ভেস্তে যাওয়ার পর ৫৩ বছর বয়সী হান্টারকে অভিযুক্ত করা হলো।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন।

সে হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক এ অভিযোগ আনেন বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়্যারের আগ্নেয়াস্ত্রের দোকান থেকে হান্টার একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মিথ্যা বলেছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি কোনো উত্তেজক মাদকদ্রব্যের বেআইনি ব্যবহারকারী নন। তিনি মাদকাসক্ত নন। তবে সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, আগ্নেয়াস্ত্র কেনার সময় বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয়, সেখানে মিথ্যা বলা অপরাধ। আবার মাদক ব্যবহারকালে আগ্নেয়াস্ত্র রাখাও অপরাধ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতির তথ্যানুযায়ী, মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্টার এমন একসময় আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত মামলায় অভিযুক্ত হলেন, যখন তাঁর বাবা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। যদিও এ উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত