আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রিপাবলিকানদের ২য় বিতর্কেও অংশ নেবেন না ট্রাম্প

রিপাবলিকানদের ২য় বিতর্কেও অংশ নেবেন না ট্রাম্প

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান দলের প্রার্থীদের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে প্রথম বিতর্কে অংশ নেননি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় বিতর্কেও অংশ নেবেন না বলে জানা গেছে। এর পরিবর্তে একটি সমাবেশে ভাষণ দেবেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থীদের দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন না বলে সোমবার তার একজন সহকারী জানিয়েছেন। এর পরিবর্তে ট্রাম্প আগামী ২৭ সেপ্টেম্বর ডেট্রয়েটে ইউনিয়ন কর্মীদের একটি সমাবেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা করছেন।

আর এর মাধ্যমে মূলত ধর্মঘটকারী শ্রমিকদের এবং আমেরিকার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের মধ্যে চলমান বিরোধে ট্রাম্প নিজেকে প্রবেশ করাতে চলেছেন। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট এমন এক সময়ে শ্রমিকদের উদ্দেশে ভাষণ দেবেন যখন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈদ্যুতিক যানের নীতির কঠোর সমালোচনা করার পাশাপাশি অটোওয়ার্কারদের তার প্রার্থিতাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শ্রমিক সমাবেশে উপস্থিত হওয়ার অর্থ ট্রাম্প দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক এড়িয়ে যাচ্ছেন। যদিও অগণিত আইনি সমস্যা থাকা সত্ত্বেও সাম্প্রতিক জনমত জরিপে দলের অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত