আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

দূষিত তেলাপিয়া খেয়ে হাত-পা হারালেন মার্কিন নারী

দূষিত তেলাপিয়া খেয়ে হাত-পা হারালেন মার্কিন নারী

ছবি: এলএবাংলাটাইমস

দূষিত মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারীতাঁর চার হাত-পা হারিয়েছেন।

ভুক্তভোগী নারীর নাম লরা বারাজাস (৪০)। তাঁর বন্ধুদের ভাষ্য, তিনিভালো করে রান্না না করে তেলাপিয়া মাছ খেয়েছিলেন। এই মাছপ্রাণঘাতী ব্যাকটেরিয়ায় সংক্রমিত ছিল। পরে ওই মাছ খেয়ে লরাগুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে তাঁর চার হাত-পা কেটেফেলতে হয়।

বন্ধুদের তথ্যমতে, এক মাস হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবারলরার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়।

লরার বন্ধু আনা মেসিনা বলেন, এ ঘটনায় তাঁরা সবাই খুবই মর্মাহত।এটা ভয়ানক ঘটনা। এটা যে কারও ক্ষেত্রে ঘটতে পারত।

লরার ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। তিনি ক্যালিফোর্নিয়ারসান জোসের একটি বাজার থেকে এই মাছ কিনেছিলেন বলে জানান বন্ধুমেসিনা। তিনি বলেন, এই মাছ বাড়িতে রান্না করেছিলেন লরা। মাছখাওয়ার কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

মেসিনার ভাষ্য, তেলাপিয়া মাছ খাওয়ার কয়েক দিন পর লরার হাতেরআঙুল কালো হয়ে গিয়েছিল। পা কালো হয়েছিল। তাঁর নিচের অংশেরঠোঁট কালো হয়ে গিয়েছিল। তাঁর কিডনি কাজ করছিল না। তিনি প্রায়মরতে বসেছিলেন।

মেসিনা বলেন, তিনি ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় সংক্রমিতহয়েছিলেন। সম্ভাব্য প্রাণঘাতী এই ব্যাকটেরিয়া সাধারণত কাঁচা সামুদ্রিকখাবার ও সমুদ্রের পানিতে পাওয়া যায়।

মার্কিন সংক্রামক রোগবিশেষজ্ঞ নাতাশা স্পোটিসউড বলেন, এইব্যাকটেরিয়ায় সংক্রমিত কিছু কোনো ব্যক্তি খেলে তিনিও সংক্রমিত হতেপারেন। আবার এই ব্যাকটেরিয়া যে পানিতে থাকে, সেই পানি শরীরেরকাটা জায়গা বা ট্যাটু করা স্থানের সংস্পর্শে এলেও ব্যক্তি সংক্রমিত হতেপারেন।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা আরও বলেন, যাঁদের শরীরেররোগপ্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) দুর্বল, বিশেষ করে তাঁদের জন্যএই ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, প্রতিবছর এই ব্যাকটেরিয়ায় ১৫০ থেকে ২০০ মানুষেরসংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়। সংক্রমিত ব্যক্তিদের প্রতিপাঁচজনের মধ্যে একজন মারা যান।

এলএবাংলাটাইমস/এজেড

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত