আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আমরা আপনাকে ডোনাল্ড ডাকবো

আমরা আপনাকে ডোনাল্ড ডাকবো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইমারিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তার সমালোচনা করেন অন্য প্রার্থীরা। নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে কিছুটা হাস্যরসের আশ্রয় নেন। তিনি বলেন, এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ আর আপনাকে ডোনাল্ড ট্রাম্প বলে ডাকবেন না। আমরা আপনাকে ডোনাল্ড ডাক বলে ডাকবো।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘তার আজ রাতে এই মঞ্চে থাকা উচিত ছিল।

জরিপে ট্রাম্পের পরেই অবস্থান তার। তিনি বলেন, ট্রাম্পের আমলে ঋণের পরিমাণ অনেক বেড়েছে। বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে এটা ঐ কারণেই হয়েছে বলে ডিস্যান্টিস মনে করছেন।

ক্রিস ক্রিস্টি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘আপনি আজ রাতে এখানে নেই, কারণ এখানে থেকে আপনার রেকর্ড নিয়ে কথা বলতে আপনি ভয় পাচ্ছেন। আপনি এসব বিষয় এড়াচ্ছেন। আপনি যদি এমনটা করতে থাকেন তাহলে কী হবে আমি সেটা আপনাকে বলছি। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ আর আপনাকে ডোনাল্ড ট্রাম্প বলে ডাকবেন না। আমরা আপনাকে ডোনাল্ড ডাক বলে ডাকবো।

প্রাইমারিতে না গিয়ে ট্রাম্প মিশিগানে চলা পরিবহন শ্রমিকদের ধর্মঘটে উপস্থিত হয়েছিলেন। সেখানে দেওয়া বক্তৃতায় তিনি বিতর্কে অংশ নেওয়া সাত রিপাবলিকান প্রার্থী সম্পর্কে বলেন, ‘তারা সবাই চাকরিপ্রার্থী। তাদের মধ্যে কি ভিপি হওয়ার মতো কাউকে দেখা যায়? আমার মনে হয় না।’

ক্রিস্টি বলেন, অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি দায়িত্বগ্রহণের প্রথমদিনই মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠাবেন।

সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি, যিনি একজন ভারতীয় অভিবাসীর সন্তান, সীমান্ত সুরক্ষা না করা পর্যন্ত ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোতে বিদেশি সহায়তা কমানোর প্রস্তাব দিয়েছেন।

সাবেক মার্কন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্প আমলের নীতির কথা তুলে ধরেছেন। এতে যুক্তরাষ্ট্রের আদালতে শুনানি চলার সময় আশ্রয়প্রার্থীদের মেক্সিকোতে রাখার কথা বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত