আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লিউস্টনে ভয়াবহ বন্দুক হামলা

লিউস্টনে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, একটি বার ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় পুলিশ দপ্তর জানায়, এখনও ‘সন্দেহভাজন’ একজন হামলাকারী পলাতক রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে অসমর্থিত সূত্রে বলা হয়েছে যে, এ হামলার সঙ্গে অন্তত দুজন জড়িত।

হামলাকারীকে ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও।

পৃথক এক ফেসবুক পোস্টে তারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জানিয়েছেন, ‘অনুগ্রহ করে বাড়ির ভেতরে অবস্থান করুন। সন্দেহজনক কার্যকলাপ কিংবা এ ধরনের কাউকে চোখে পড়লেই অনুগ্রহ করে ৯১১-এ (জরুরি সেবা নম্বর বা হটলাইন) জানিয়ে দিন।’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বোস্টন কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে হামলার তদন্তে যেকোনো সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত