আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র

চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

আফ্রিকার চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ ও ‘গণতান্ত্রিক শাসনের পথে যথাযথ অগ্রগতি’ না হওয়ায় উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে দেশটি।

সোমবার (৩০ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামে একটি আইন চালু করে। এর অধীনে সাব-সাহারান আফ্রিকান কিছু দেশকে যুক্তরাষ্ট্রের বাজারে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়।

বাইডেন জানিয়েছেন, নাইজার এবং গ্যাবন আগোয়া ‘চুক্তির অযোগ্য’। কারণ তারা ‘রাজনৈতিক বহুত্ববাদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি কিংবা ওই পথে ক্রমাগত অগ্রগতি করছে না’।

উভয় দেশেই এ বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, দেশ দুটির সরকার ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন’ করছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের উদ্দেশে এক চিঠিতে জো বাইডেন বলেছেন, ‘মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, নাইজার এবং উগান্ডা আগোয়া যোগ্যতার মানদণ্ডের সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের উদ্বেগগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।’

তবে মার্কিন চুক্তি থেকে বাদ পড়া দেশগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত