আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ৪০ হাজারের বেশি ঘণ্টার ভিডিও প্রকাশ করা হচ্ছে

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ৪০ হাজারের বেশি ঘণ্টার ভিডিও প্রকাশ করা হচ্ছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার সময়ে নজরদারি ক্যামেরায় ধারণ করা ৪০ হাজারের বেশি ঘণ্টার ভিডিও প্রকাশ করা হবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন রিপাবলিকান স্পিকার মাইক জনসন এ ঘোষণা দিয়েছেন।

২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল হিলে সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাইক জনসন লিখেছেন, ‘আজ আমি মার্কিন জনগণকে আমার দেওয়া প্রতিশ্রুতি রাখছি এবং ৬ জানুয়ারির ঘটনার সব কটি ভিডিও মার্কিন জনগণের জন্য উন্মুক্ত করে দিচ্ছি।’

লুইজিয়ানাভিত্তিক এ রিপাবলিকান নেতা আরও লিখেছেন, ‘সত্য আর স্বচ্ছতার বিষয়টি গুরুত্বপূর্ণ’।

ক্যাপিটল হিলে হামলার ঘটনার ভিডিওগুলো সরকারি একটি ওয়েবসাইটে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

জনসনের দাবি, এসব ভিডিও প্রকাশের মধ্য দিয়ে সবাই দেখতে পাবে, সেদিন আসলে কী ঘটেছিল। এর জন্য তাদের গুটিকয় সরকারি কর্মকর্তার বক্তব্যের ওপর নির্ভর করে থাকতে হবে না।

হাজার হাজার ঘণ্টার এসব নজরদারি ফুটেজগুলো ইতিমধ্যে কংগ্রেসের একটি কমিটি পর্যালোচনা করেছে। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনাটি তদন্ত করছে এ কমিটি।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রার্থিতাপ্রত্যাশী ট্রাম্প। মাইক জনসন ইতোমধ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে বিদ্রোহ ও অন্যান্য অপরাধে অভিযুক্ত করার জন্য প্রতিনিধি পরিষদের নির্বাচক কমিটি সুপারিশ করেছে।

২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগে আগামী মার্চে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করা হবে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইতিমধ্যে ১২০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

জনসন বলেছেন, কোনো মানুষকে যেন প্রতিশোধমূলকভাবে লক্ষ্যবস্তু না করা হয়, তা নিশ্চিত করতে ভিডিওতে তাদের মুখগুলো ঝাপসা করে দেওয়া হবে। ক্যাপিটল ভবনের নিরাপত্তাবিষয়ক স্পর্শকাতর ভিডিওগুলো অপ্রকাশিত থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত