আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রোসালিন কার্টার মারা গেছেন

রোসালিন কার্টার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী। তার বয়স হয়েছিল ৯৬ বছর। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ক্যানসারে আক্রান্ত জিমি গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোসালিন।

১৯২৭ সালের ১৮ আগস্ট রোসালিনের জন্ম। তার পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি।

রোসালিনের স্বামী ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত