আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের স্কুলে মৃতের সংখ্যা বেড়ে ২

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের স্কুলে মৃতের সংখ্যা বেড়ে ২

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

মিচ মর্টভেত আরও বলেন, হামলায় চার শিক্ষার্থী ও এক কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের নাম–পরিচয় জানাতে চাননি তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত