আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উড়োজাহাজের দরজা ভেঙে পড়ার ঘটনায় বোয়িংয়ের ভুল স্বীকার

উড়োজাহাজের দরজা ভেঙে পড়ার ঘটনায় বোয়িংয়ের ভুল স্বীকার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের একটি উড়োজাহাজ থেকে মাঝ–আকাশে দরজা ভেঙে পড়ার ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভুল স্বীকার করেছেন। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সমস্যাটি সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি।

গত শুক্রবার পোর্টল্যান্ডের ওরিগন থেকে রওনা করার কিছুক্ষণের মধ্যেই আলাস্কা এয়ারলাইনসের উড়োজাহাজ থেকে অব্যবহৃত একটি দরজা (ডোর প্লাগ) ভেঙে পড়ে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের।

ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের ১৭১টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড করে (মাটিতে বসিয়ে রাখা) রেখেছে।

বোয়িংয়ের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ডেভ ক্যালহুন তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেন, ‘আমাদের ভুল স্বীকার করছি।’
উড়োজাহাজের ভেঙে পড়া অংশটির ওজন ২৭ কেজি।

উড়োজাহাজের একটি জরুরি বহির্গমনের স্থান ঢেকে রাখতে দরজাটি লাগানো হয়েছিল। তবে আলাস্কা এয়ারলাইনস কর্তৃপক্ষকে কখনো এটি ব্যবহার করতে হয়নি।

যুক্তরাষ্ট্রে পরিবহনের নিরাপত্তা তদারককারী এবং দুর্ঘটনা তদন্তবিষয়ক সংস্থা এনটিএসবি ঘটনাটির তদন্ত করছে।

সংস্থাটি বলেছে, পোর্টল্যান্ডের এক শিক্ষকের বাড়ির পেছনের আঙিনার বাগানে উড়োজাহাজের নিখোঁজ অংশটির হদিস পাওয়া গেছে।

গতকাল বোয়িংয়ের কর্মীদের সঙ্গে আলাপকালে ক্যালহুন বলেছেন, শতভাগ এবং পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে বিষয়টির সমাধান করা হবে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে এনটিএসবিকে তদন্তকাজে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত