আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মাঝপথেই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন ডিস্যান্টিস

মাঝপথেই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন ডিস্যান্টিস

রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য লড়াইয়ে নেমেছিলেন ফ্লোরিডার গভর্নর। মাঝপথেই দৌড় থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। ডিস্যান্টিস সরে যাওয়ার ঘোষণা দিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। এদিকে নিউ হ্যাম্পশায়ারে আজ দ্বিতীয় প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন জরিপে ট্রাম্পই এগিয়ে আছেন।

 

সম্প্রতি আইওয়ার নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছেন ডিস্যান্টিস। রিপাবলিকানদের মধ্যে কোন প্রার্থী শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়বেন, সেই ভোট হয়েছিল আইওয়ায়। সেখানে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। বস্তুত আইওয়ার নির্বাচন স্পষ্ট করে দিয়েছে, রিপাবলিকান প্রার্থীদের দৌড়ে ট্রাম্পই সবার ওপরে। এর পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন তিনি। সেখানে বলেছেন, বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। প্রচুর মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তার সঙ্গে কাজ করছেন। তাদের সময় নষ্ট করা আর উচিত নয়, অর্থের অপব্যয়ও কাম্য নয়। রন বলেছেন, তিনি বুঝতে পারছেন, এই নির্বাচনে ক্রমশ পিছিয়ে পড়ছেন তিনি। তাই লড়াইয়ের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

রন সরে গেলে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে থাকবেন ট্রাম্প এবং নিক্কি হ্যালি। ট্রাম্প প্রশাসনে নিকি ছিলেন জাতিসংঘের রাষ্ট্রদূত। কিন্তু সেই নিকি রিপাবলিকান প্রার্থী হওয়ার লড়াইয়ে অংশ নেওয়ার পর ট্রাম্প তাকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন।

রবিবার নিউ হ্যাম্পশায়ারে প্রচারে গেছিলেন নিক্কি। সেখানে রনের লড়াই থেকে বেরিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন তিনি। নিক্কি অবশ্য জানিয়েছেন, তিনি মাঝপথ থেকে চলে যাবেন না। কারণ তিনি মনে করেন, ট্রাম্প-বাইডেনের বাইনারির বাইরে বহু আমেরিকান আছেন। যারা তার মতো কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

নিক্কি তার প্রচারে বলেছেন, ‘রন খুব ভালো প্রচার শুরু করেছিলেন। গভর্নর হিসেবেও তিনি খুবই সফল। তার সুস্থ জীবন কামনা করি। আপাতত লড়াইয়ে একজন পুরুষ এবং একজন নারীই থাকলেন।’ আমেরিকায় রনের বিপুল জনপ্রিয়তা। অনেকেই মনে করেছিলেন রিপাবলিকান প্রার্থীদের লড়াইয়ে ট্রাম্পকে টেক্কা দেবেন তিনি। কিন্তু বাস্তবে তা সম্ভব হলো না। —ডয়চেভেলে

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত