আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শিকাগোয় বন্দুকধারীর গুলিতে ৭ জনের মৃত্যু

শিকাগোয় বন্দুকধারীর গুলিতে ৭ জনের মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

ইলিনয়ে দুটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যটির শিকাগো শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে খোঁজা হচ্ছে।

ইলিনয়ের জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুটি বাসভবনে গুলি চালিয়ে মোট সাতজনকে হত্যা করা হয়েছে। আমরা রোমিও ন্যান্স নামের এক সন্দেহভাজন তরুণকে খুঁজছি।’

বিল ইভান্স জানান, ২৩ বছর বয়সী ন্যান্স ঘটনাস্থলের আশপাশেই বাস করতেন। এ ঘটনার এক দিন আগে একই এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তির প্রাণ গেছে। এতে আহত হন একজন। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি গাড়ির খোঁজ করছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির জনসংখ্যার চেয়ে বন্দুকের সংখ্যা বেশি।

বেশির ভাগ মার্কিন নাগরিক আগ্নেয়াস্ত্র ব্যবহার ও কেনার ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ চান। তবে আগ্নেয়াস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মালিকদের লবি অত্যন্ত প্রভাবশালী। অন্যদিকে আদালতেরও রায় রয়েছে বন্দুক বহনের পক্ষে। কেননা, মার্কিন সংবিধান ব্যক্তিগত সবাইকে বন্দুক রাখার অধিকার দিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত