আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হওয়ার আগেই মামলার কার্যক্রম স্থগিত

ট্রাম্পের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হওয়ার আগেই মামলার কার্যক্রম স্থগিত

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আগামী ৪ মার্চ। কিন্তু তার আগেই সেই মামলার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক। খবর এপি।

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মামলার বিপরীতে করা একটি আপিল এখনো অমীমাংসিত থাকায় শুক্রবার (২ ফেব্রুয়ারি) মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ফেডারেল আদালতের বিচারক তানিয়া চুটকান। তবে এই মামলার কার্যক্রম আবার কবে শুরু হবে সে বিষয়ে কোনো নির্দেশ দেননি বিচারক। মার্কিন বিচার বিভাগের আইনজীবী জ্যাক স্মিথ এই মামলা দায়ের করেছিলেন।

গত বছরে আগস্টের শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার ওই অভিযোগনামায় মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মিথ্যা তথ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জয়ী ঘোষণা করা থেকে কংগ্রেসকে বাধা দেওয়া এবং ভোটার দেওয়া রায় থেকে তাদের বঞ্চিত করা।

এর আগে, ৪ মার্চকে মামলার শুনানির তারিখ নির্ধারণ করতে গিয়ে বিচারক তানিয়া চুটকান বলেন, ‘এ বিষয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে জনগণের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, এই মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার একটি।

মামলার আইনজীবীরা বলেছেন, সে সময় নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করেই নিজের মিথ্যা দাবিকে সত্য বলে প্রচার করতে তৎকালীন ভাইস পেন্সসহ শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন। এ ছাড়া তিনি ক্যাপিটাল হিলে সহিংস হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন।

মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, ট্রাম্প ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত