আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞায় পড়া কোম্পানিটির নাম বিষ্ণু ইনকরপোরেশন। কোম্পানিটি মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হয়, কোম্পানিটির একটি জাহাজ অবৈধ চালানের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মালবাহী জাহাজটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স (আইআরজিসি-কিউএফ) ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থায়নকারী সাইদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্ট। সাইদ আল-জামালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।

মার্কিন ট্রেজারি দপ্তরের কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোসহ সন্ত্রাসী হামলায় অর্থায়নে আইআরজিসি-কিউএফ ও হুতিদের প্রচেষ্টা নস্যাৎ করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রায়ান নেলসন আরও বলেন, বেসামরিক ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ অর্থায়ন উৎসগুলোকে লক্ষ্যবস্তু করে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা। এই হামলা ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের হুতিরা বলেছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে তারা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নিশানা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত