আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তিন বছরে দ্বিতীয়বার লটারি জয় এই মার্কিন নারীর

তিন বছরে দ্বিতীয়বার লটারি জয় এই মার্কিন নারীর

ছবিঃ এলএবাংলাটাইমস

মানুষ জীবনে একবার বড় অঙ্কের লটারি জিতলে নিজেকে নিশ্চিত ভাগ্যবান মনে করে থাকেন। কিন্তু একবার নয়, তিন বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার এক নারী দ্বিতীয়বার লটারি জিতেছেন।

গায়লা গুইশার্ড নামের ওই নারী প্রথমবার এক লাখ মার্কিন ডলার জিতেছিলেন। এবার তিনি জিতলেন ১০ লাখ ডলারের লটারি।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্মিথফিল্ড এলাকার গায়লা গুইশার্ড ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষকে বলেছেন, তিনি ভার্জিনিয়া মিলিয়নসের টিকিট কিনেছিলেন রাজ্যের আইল অব উইট কাউন্টির ক্যারলটন বুলভার্ডের রেসওয়ে স্টেশনের একটি দোকান থেকে।

গায়লা বলছিলেন, তিনি ঘঁষে টিকিটের নম্বর বের করার পর অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা হয়। লটারিজয়ী এই নারী বলেন, ‘লটারি ঘঁষে নম্বর পাওয়ার পর আমি চিৎকার করে উঠলাম। শুধু আমি নই, আমরা যাঁরা একসঙ্গে ছিলাম, সবাই চিৎকার করে উঠল।’

গায়লা বলেন, সবার একসঙ্গে চিৎকারের ফলে চারদিক থেকে লোকজন এসে জড়ো হয়ে গেল। তারা জানতে চাইল, এখানে কোনো সমস্যা হয়েছে কি না। গায়লা বলেন, ‘আমরা জনতাকে আশ্বস্ত করে বললাম, নাহ, কিছু হয়নি। আমরা সবাই নীরব হয়ে গেলাম।’

গায়লা ২০২১ সালে ভার্জিনিয়াস নিউ ইয়ার্স মিলিয়নিয়ার র‍্যাফল জিতেছিলেন। সেখানে তিনি জেতেন এক লাখ মার্কিন ডলার।

ঠিক তিন বছর পর গায়লা আবার লটারি জিতলেন। এবার বাজিমাত। জিতলেন ১০ লাখ ডলার। তবে এই অর্থ তিনি কীভাবে ব্যয় করবেন বা তাঁর কোনো পরিকল্পনা আছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানাননি তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত