আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করল পুলিশ

যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করল পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। পুলিশ অপরিচিত একটি নম্বর থেকে বারবার ফোন পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টে যায়। তবে ভুলে তারা ওই কৃষ্ণাঙ্গ কর্মকর্তার ইউনিটে ঢুকে পড়েন আর তার হাতে একটি বন্দুক দেখতে পান। এরপরই তারা ওই বিমান কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন।

নিহত ওই বিমান কর্মকর্তার নাম রজার ফোর্টসন। ২৩ বছর বয়সি ফোর্টসন হার্লবার্ট ফিল্ডের বিশেষ অপারেশন শাখায় ছিলেন। শুক্রবার (৩ মে) যখন তাকে গুলি করা হয় তখন তিনি ফোর্ট ওয়ালটন বিচে তার অফ-বেস অ্যাপার্টমেন্টে ছিলেন।

এক বিবৃতিতে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প বলেন, মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন। ক্রাম্পের মতে, ওই নার‌ী তাকে বলেন, ফোর্টসন যখন তার দরজায় ঠকঠক শব্দ শুনতে পান তখন তিনি অ্যাপার্টমেন্টে একা ছিলেন। তিনি জানতে চান বাইরে কে? কিন্তু কোনো সাড়া পাননি। এর কয়েক মিনিট পরে, ফোর্টসন জোরে ধাক্কা দেয়ার শব্দ শুনতে পান। এমনকি দরজায় পিপহোলে তাকিয়েও কাউকে দেখতে পাননি।

ওই নারী আরও বলেন, ‘ফোর্টসন উদ্বিগ্ন ছিলেন এবং তিনি বন্দুক নিয়ে দেখতে গিয়েছিলেন।’ ফোর্টসন আইনত ওই বন্দুকের মালিক ছিলেন বলে জানান আইনজীবী। ক্রাম্পের বিবৃতি অনুসারে, ফোর্টসন তার বসার ঘরে ফিরে যাওয়ার সময়, ডেপুটিরা দরজা ভেঙে ঢুকে পড়ে এবং তাকে বন্দুক হাতে দেখে ছয়টি গুলি করেন।

গুলিবিদ্ধ হওয়ার পর ফোর্টসন মাটিতে লুটিয়ে পড়ে বলেন, আমি শ্বাস নিতে পারছি না। মার্কিন কর্মকর্তারা জানান, ফোর্টসন একটি হাসপাতালে মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত