আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বজ্র ঝড়ে ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বজ্র ঝড়ে ২১ জনের মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চীয় সমভূমি ও ওজার্কস নামে পরিচিত অঞ্চলের চারটি অঙ্গরাজ্যে টর্নেডো ও বজ্র ঝড়ে চার শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার রাতভর ও রবিবার সারাদিন তাণ্ডবে এই হতাহতের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে প্রতি বছরের মে মাসেই শক্তিশালী টর্নেডো দেখা দেয়। দেশটির স্টর্ম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, এসব অঞ্চলে অতি শক্তিশালী টর্নেডো, ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে।

বিশাল এ অঞ্চলের ১০ কোটি ৯০ লাখ বাসিন্দা এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বলে জানিয়েছে তারা। এসব ঝড়ের বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে।

শনিবার রাতে টেক্সাসের কুক কাউন্টিতে প্রবল ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয় বলে সিএনএনকে জানিয়েছেন শেরিফ রে স্যাপিংটন। নিহতদের মধ্যে দুইজনের বয়স দুই ও পাঁচ বছর।

গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখানে ঝড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে আরক্যানসতে অন্তত আটজন নিহত হয়েছেন।

গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স রোববার বিকালে অঙ্গরাজ্যের যে অংশটি টর্নেডো ও বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওকলাহোমার স্থানীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, শনিবার রাতে প্রবল ঝড়ে অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলে দুই জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত