আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনে ছুরিকাঘাতে ৪ মার্কিন শিক্ষক আহত

চীনে ছুরিকাঘাতে ৪ মার্কিন শিক্ষক আহত

ছবি: এলএবাংলাটাইমস

চীনের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষক। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি সরকারি পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের আইওয়া থেকে নির্বাচিত সদস্য অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরিকাঘাতে আহতদের মধ্যে একজন তাঁর ভাই ডেভিড। 

অ্যাডাম জাবনার বলেন, সোমবার তার ভাইসহ অন্যান্য শিক্ষকেরা স্থানীয় একটি প্যাগোডা পরিদর্শন করতে গেলে এক লোক এসে তাদের ছুরিকাঘাত করে। হামলায় তার ভাই হাতে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকেরা দিনের বেলা পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটির বিষয়ে তারা অবহিত। তবে আর বেশি কিছু জানাননি তিনি। 
 
কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন আহতরা। পার্কটিতে বেড়ানোর সময় চীনের বেইেউয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাদের সঙ্গে ছিলেন। 
 
এই ঘটনার বিষয়ে চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিনজন ব্যক্তি রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত