আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে একটি সুপার মার্কেটে গোলাগুলি, মৃত ৩

যুক্তরাষ্ট্রে একটি সুপার মার্কেটে গোলাগুলি, মৃত ৩

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে একটি সুপার মার্কেটে গোলাগুলি হয়েছে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। আরকানসাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল লিটল রক থেকে প্রায় ৭০ মাইল দক্ষিণের শহরে। ৩ হাজার ২০০ জন বাসিন্দার শহর ফোরডিসের ম্যাড বুচার গ্রোসারিতে এই গুলি চালানো হয়।

আরকানসাস রাজ্য পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, সুপারমার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান। তিনি খুব বেপরোয়া ছিলেন। বাধ্য হয়ে পুলিশ গুলি ছুড়ে। এতে সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছেন।

নিরীহ বেসামরিক লোকদের ওপর গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে আহত বন্দুকধারী ও দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত। আশা করা হচ্ছে, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, তাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি হামলায় দুঃখ পেয়েছেন।

তিনি লেখেন, আমি আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে কৃতজ্ঞ। তারা নাগরিকদের জীবন বাঁচাতে দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভুক্তভোগী ও এই ভয়ংকর ঘটনার দ্বারা প্রভাবিত সবার জন্য প্রার্থনা করি।

যুক্তরাষ্ট্রে জনবহুল স্থানে গুলির ঘটনা নতুন নয়। সেখানে কিছু দিন পরপরই এ ধরনের ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রাণহানিও হয়। তাই ঢালাওভাবে নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নিয়ে দেশটিতে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত