আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৩১ বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৩১ বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হওয়া বেশির ভাগ শিক্ষার্থীর নামে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ৩১ শিক্ষার্থী ও বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেয়।

বিশ্ববিদ্যালয়ের একটি হল অবৈধভাবে দখলে নিয়ে বিক্ষোভ ও অবরোধের অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।

গত এপ্রিলের মাঝামাঝি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়জুড়ে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে। এরপর ধীরে ধীরে তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। ওই মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের হল ও ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়। এরপরও বিক্ষোভকারীরা ক্যাম্পাস ত্যাগ না করায় হ্যামিল্টন হলের ভেতর পুলিশকে অভিযান চালানোর অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের কেউ-ই আগে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। যদিও এসব শিক্ষার্থীর সবাইকেই নিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি ও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় গতকাল আদালতকে জানায়, উপযুক্ত প্রমাণ না থাকায় ৩১ বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে গ্রেপ্তার না এড়ালে আরও ১৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগও উঠিয়ে নেওয়া হবে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওই ১৪ জন। ফলে আগামী ২৫ জুলাই তাঁদের আদালতে উপস্থিত হতে হবে। তবে জেমস কার্লোস নামের বাকি একজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ সময় প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি নিহত হন। গাজায় বন্দী করে নিয়ে যাওয়া হয় ২৫৩ জনকে। এর জবাবে গাজায় পুরোদমে আগ্রাসন শুরু করে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৩৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক নাগরিক। গাজায় ইসারায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলো।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত