আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের কলেজে স্নাতকধারী বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়া হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কলেজে স্নাতকধারী বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়া হবে: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনধারী বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাধারণত অভিবাসন বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি কঠোর হলেও

এই ঘোষণা তাঁর সুর নরম হওয়ার লক্ষণ বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প বলেন, ‘আমি যা করতে চাই এবং আমি যা করব, তা হলো, আপনি একটি কলেজ থেকে গ্র্যাজুয়েটধারী হোন। আমি মনে করি, ডিপ্লোমা ডিগ্রি নিলে আপনি গ্রিন কার্ড পেতে সক্ষম হবেন এবং এ দেশে থেকেই করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রিন কার্ড নামে পরিচিত। আর এটি হলো দেশটির নাগরিকত্ব পাওয়ার একটি ধাপ। ট্রাম্প বলেন, কলেজ থেকে স্নাতক ডিগ্রি বা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও কেউ দুই বছরের প্রোগ্রাম শেষ করতে পারলে তাঁরা গ্রিন কার্ড পাবেন। ডক্টরেট গ্র্যাজুয়েটধারীরাও এই কার্ড পাবেন।

তিনি ‘বিশ্বের সেরা এবং উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এমন অনেকের কথা জানি, যাঁরা এখানকার নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং তাঁরা এখানে থাকতে মরিয়া...কিন্তু পারছেন না।’

ট্রাম্প বলেন, তাঁরা ভারতে ফিরে যাচ্ছেন, চীনে ফিরে যাচ্ছেন। তাঁরা সেখানে গিয়ে একই ধরনের কোম্পানি চালু করছেন এবং তাঁরা হাজারো জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছেন।

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে করিৎকর্মা জনবল দরকার। কিন্তু তারা এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিও করতে পারেন না। কারণ, তাঁরা মনে করেন না, তাঁরা এ দেশে থাকতে পারবেন। আর কাজটি প্রথম দিনেই (ট্রাম্পের ক্ষমতায় আসার প্রথম দিন) শেষ করা হবে।

২০১৭-২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং বেশির ভাগ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত