আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফুলদানির বয়স ২০০০ বছর

ফুলদানির বয়স ২০০০ বছর

ছবি: এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসির এক নারী থ্রিফটের একটি দোকান থেকে মাত্র ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার দিয়ে ফুলদানি কিনেছিলেন। দেখতে কিছুটা পুরোনো মনে হলেও তিনি ভেবেছিলেন, ২০ থেকে ৩০ বছর আগের হবে হয়তো। পরে জানা গেল, ১ হাজার থেকে ২ হাজার বছরের পুরোনো এই শিল্পকর্ম।

আন্না লি ডোজিয়ার বলেন, তিনি লক্ষ করেন, ফুলদানিটি ‘মেক্সিকোর তৈরি’। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্লিনটনে থ্রিফটের দোকানে গিয়ে যখন তিনি এটি দেখেন, তখন এটি বেশ পুরোনো দেখাচ্ছিল।

ডোজিয়ার আরও বলেন, ‘কাজের খাতিরে আমাকে মেক্সিকোতে বেশ যেতে হয়। দোকানের তাকে অন্যান্য জিনিসের সঙ্গে ফুলদানিটি দেখার পরই আমার কাছে আলাদা মনে হচ্ছিল।’

ডোজিয়ার মানবাধিকার সংগঠন খ্রিষ্টান সলিডারিটি ওয়ার্ল্ডওয়াইডে কাজ করেন। কাজের সুবাদে তিনি গত জানুয়ারিতে মেক্সিকো সিটির ন্যাশনাল মিউজিয়াম অ্যানথ্রোপলজি ঘুরতে যান। তখনই তাঁর মাথায় কিছু একটা ভাবনা আসে।

ডোজিয়ার বলেন, ‘আমি যখন জাদুঘরে ঘুরছিলাম, তখন আমার মনে হলো, আমার বাসায় যে ফুলদানি রয়েছে, ঠিক সেই রকম জিনিস এখানে রয়েছে।’

জাদুঘরের এক কর্মকর্তার কাছে ডোজিয়ার জানতে চান, তাঁর কাছে যদি কোনো ঐতিহাসিক শিল্পকর্ম থাকে, তাহলে সেটি তাঁর কী করা উচিত। ওই কর্মকর্তা তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরার পর মেক্সিকোর দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রে অবস্থিত মেক্সিকোর দূতাবাস ইতিমধ্যে ডোজিয়ারের সেই ফুলদানির ছবি ও তথ্য সংগ্রহ করেছে। দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, যাচাই-বাছাইয়ের জন্য ইতিমধ্যে ফুলদানির ছবি ও তথ্য মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির কাছে পাঠানো হয়েছে।

কর্মকর্তা জানান, সেখানকার বিশেষজ্ঞরা বলেছেন, শিল্পকর্মটি মায়ান সভ্যতার। এটি খ্রিষ্টপূর্ব ২০০ সাল থেকে ৮০০ খ্রিষ্টাব্দের মধ্যে মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে তৈরি করা হতে পারে।
ডোজিয়ার বলেন, ‘গত এপ্রিলে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করে বলেছেন, “এটি সত্যিই অনেক, অনেক পুরোনো। আমরা এটি ফিরিয়ে নিয়ে যেতে চাই।” আমিও চাই, ফুলদানি তার যথাযথ স্থান পাক।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত