আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন নাগরিকদের বিয়ে করা অবৈধ অভিবাসীরা পাবেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

মার্কিন নাগরিকদের বিয়ে করা অবৈধ অভিবাসীরা পাবেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উদ্যোগের আওতায় মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছরে বাইডেনের পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসন পরিকল্পনার সম্পূর্ণ উল্টো পদক্ষেপ এটি।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় পাঁচ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। এ জন্য একজন অভিবাসীর গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা-বাবার ২১ বছর বয়সের কম বয়সী প্রায় ৫০ হাজার অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না।

এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে তিন বছর সময় এবং একটি অস্থায়ী “ওয়ার্ক পারমিট” বা কাজের অনুমতি পাবেন।
বাইডেন আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হচ্ছেন—সেটা অনেকটা নিশ্চিত।

ধারণা করা হচ্ছে, মার্কিন নাগরিকদের অভিবাসী স্বামী বা স্ত্রীদের জন্য বাইডেনের নতুন এই কর্মসূচি তার নির্বাচনী প্রচারের বার্তাকে শক্তিশালী করতে পারে। কারণ, ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈধ ও অবৈধ অভিবাসন উভয় বিষয়ে কঠোর অবস্থানে আছেন।

তবে বাইডেনের এই কর্মসূচি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ অ্যাবট রাজ্য অভিবাসন নীতি নিয়ে আদালতে বাইডেনের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, নতুন এই উদ্যোগ স্পষ্টভাবে বেআইনি এবং ভোটের ক্ষেত্রে তা অপরাধ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত