আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার

বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী চান। গত বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর মর্নিং কনসাল্ট প্রো পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

মর্নিং কনসাল্ট প্রোর জরিপে বলা হয়েছে, যে ৬০ শতাংশ ভোটার বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান, তাঁরা দুই ভাগে বিভক্ত। একাংশ ‘নিশ্চিতভাবে’ বাইডেনের বিকল্প চান।

আরেকটা অংশ ‘সম্ভবত’ তাঁর বিকল্প হলে ভালো হবে—এমন মত দিয়েছেন। তবে এই দুই ভাগের মধ্যে কোনটি কত শতাংশ, তা জরিপের ফলে উল্লেখ করা হয়নি।

প্রতিষ্ঠানটি অনলাইনে এই জরিপ চালিয়েছে। এতে ২ হাজার ৬৮ নিবন্ধিত ভোটার অংশ নিয়েছেন। জরিপে দেখা যায়, বৃহস্পতিবারের বিতর্কটি যাঁরা দেখেছেন, তাঁদের ৫৭ শতাংশ মনে করেন, বাইডেনের চেয়ে ট্রাম্প বিতর্কে ভালো করেছেন। এর মধ্যে ১৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক, ৬০ শতাংশ নিরপেক্ষ এবং বাকিরা রিপাবলিকান।

জরিপে অংশগ্রহণকরী ২১ শতাংশ ডেমোক্র্যাট ভোটার বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরানো ‘অবশ্যই উচিত নয়’ বলে মত দিয়েছেন। আর ২০ শতাংশ বলেছেন, তাঁকে সরানো ‘সম্ভবত উচিত নয়’। জরিপে অংশগ্রহণকারীদের কাছে আরেকটি প্রশ্ন ছিল, তাঁরা কাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান? এ প্রশ্নের জবাবে ৪৫ শতাংশ বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চেয়েছেন। আর ৪৪ শতাংশ চেয়েছেন ট্রাম্পকে।

বাইডেনের নির্বাচনী প্রচারের মুখপাত্র সেথ শুস্টার মর্নিং কনসাল্টের জরিপ ফল উপস্থাপনার (ফ্রেমিং) সমালোচনা করেছেন। বাইডেন প্রেসিডেন্ট প্রার্থিতার পদ থেকে সরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত