আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিতর্কের সময় ‘প্রায় ঘুমিয়ে পড়েছিলেন’ বাইডেন

বিতর্কের সময় ‘প্রায় ঘুমিয়ে পড়েছিলেন’ বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করে নিয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বৃহস্পতিবারের বিতর্কে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। বলেছেন, বিতর্ক চলাকালে তিনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন।

বাইডেন জানান, তিনি ক্লান্ত ছিলেন। জুন মাসে আকাশপথে দুটি বিদেশ সফরের ক্লান্তি ভাব (জেট লেগ) এখনো যায়নি তাঁর। আর এ জন্য ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে তাঁর ‘ঘুম ঘুম’ ভাব ছিল। ভালো করতে পারেননি।

বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। দুজনে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন।

এই বিতর্কে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী (৮১ বছর) প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি।

বাইডেনের এমন নিষ্প্রভ ভূমিকাকে বিশ্লেষকদের অনেকেই ‘বিপর্যয়কর’ বলেছেন। বিতর্কের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবিও উঠেছে নিজ দলের ভেতরে-বাইরে।

ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ করলেও বসে নেই বাইডেন। নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিনে প্রচারে গিয়ে বাইডেন বলেন, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে বিতর্কটি ভালো হয়নি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এটা আমার জন্য সেরা রাত ছিল না। তবে আপনারা এটা নিশ্চয়ই জানেন, আমি এতটাও স্মার্ট নই।’ বাইডেন আরও বলেন, ‘বিতর্কের আগে আমি বিশ্বে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রায় ১০০ টাইমজোন ঘুরে এসেছি।’

নিজের সহকর্মীদের নিষেধ শুনেননি মন্তব্য করে বাইডেন বলেন, ‘ফিরে এসে বিতর্কে অংশ নিয়েছি। মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এটা কোনো অজুহাত হতে পারে না। তবে এটা একটি ব্যাখ্যা।’

গত মাসে দুই সপ্তাহের ব্যবধানে ইতালি ও ফ্রান্স সফর করেছেন বাইডেন। ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। দেশের ভেতরে লস অ্যাঞ্জেলসে দাতাদের সঙ্গে একটি আয়োজনে দেখা গেছে বাইডেনকে। ওই আয়োজনে বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন।

যদিও ট্রাম্পের সঙ্গে বিতর্কের প্রস্তুতি নিতে ক্যাম্প ডেভিডে ছয় দিন কাটান বাইডেন; তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, বিতর্কে বাইডেনের ভালো না করার বড় কারণ তীব্র শীতের মধ্যে দুই নেতার বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। তবে অসুস্থ থাকার বিষয়ে গতকাল বাইডেন কিছুই বলেননি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত