আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ভারতের ব্যাংকগুলোকে ব্যবসা না করতে একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ভারতের ব্যাংকগুলোকে ব্যবসা না করতে একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ভারতের ব্যাংকগুলোকে ব্যবসা না করতে একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন এই নিষেধ অমান্য করে রুশ সেনাদের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মিলবে না বলেও সতর্ক করা হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে এই চিঠি দিয়েছেন মার্কিন সহকারী অর্থ সচিব ওয়ালি আদেয়েমো। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে দেয়া চিঠিতে তিনি লিখেছেন, আমরা জানি রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রোইলেক্ট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। লেনদেন সহজ করার জন্য সে দেশের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর নির্ভর করে মস্কো।   তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রুশ সেনাবাহিনীর সঙ্গে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন। তাছাড়া রাশিয়ার সামরিক শিল্প ঘাঁটির লেনদেনে কোন কোন ব্যাংক সহায়তা করছে, সেটিও খুঁজে বার করার চেষ্টা চলছে। এরপরই ভারতে এই চিঠি দেয়া হলো।   ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে মস্কোর কাছ থেকে দূরে রাখতে উঠে-পড়ে লাগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তারই অংশ হিসেবে তারা ভারতকেও চাপ দেয়। তবে পশ্চিমাদের এই চাপ এড়িয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের নেতার সাক্ষাতের পরেই ভারতীয় ব্যাংকগুলোতে এই সতর্কবার্তা পাঠালো পশ্চিমা বিশ্বের মোড়ল আমেরিকা।   চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে জবাব দিতে বলেছেন আমেরিকার সহকারী অর্থ সচিব। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি সংগঠনটি। তাছাড়া ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন ছাড়াও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা ভারতীয় শিল্প সমিতিকে এই চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত