আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, যা বললেন জ্যোতিষী

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, যা বললেন জ্যোতিষী

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। জল্পনা-কল্পনা চলছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী প্রেসিডেন্টের ওপর ভিত্তি করে নিজেদের নীতি পরিবর্তন-পরিমার্জন করবে আঞ্চলিক শক্তিগুলো। তাই আগে থেকেই চলছে নানা ধরনের জরিপ। সেসব স্বীকৃত পন্থা ছাড়িয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই এক জ্যোতিষী বলে দিয়েছেন কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

জ্যোতিষী অ্যামি ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছেন- নির্বাচনে জিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন।

অ্যামি ট্রিপের ভবিষ্যদ্বাণী মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অনেকে তার ওপর আস্থা রাখছেন। কারণ, এর আগে তার আরও দুটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, জো বাইডেন নির্বাচন থেকে সরে যাবেন। এমনকি কবে সে ঘোষণা আসবে তাও আগাম জানিয়েছিলেন। সেটিও সত্য হয়।

ভবিষ্যদ্বাণী ছিল, জো বাইডেনের পরিণতির পর কমলা হ্যারিস প্রার্থী হবেন। সেটিও এখন বাস্তব। বাইডেন ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পাওয়ার পর নির্বাচনী প্রচার শুরু করেছেন। এমনকি ইতোমধ্যে ফরমে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।’ কমলা জোর দিয়ে বলেন, আমি প্রতিটি ভোট পেতে কঠোর পরিশ্রম করব।

ট্রাম্পের জয়ের কথা বললেও জ্যোতিষী কমলাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নারী হিসেবে উল্লেখ করেছেন। আর ট্রাম্পের ব্যাপারে বলেছেন, তিনি পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন। আগামী নির্বাচনে অদ্ভূত কিছু ঘটতে যাচ্ছে বলেও ভবিষ্যদ্বাণী করেন।

এদিকে কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেছেন, বাইডেনের চেয়ে কমলাকে হারানো আরও বেশি সহজ হবে। তেমনি সমানতালে কমলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত