আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ'র বার্ষিক বনভোজন

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ'র বার্ষিক বনভোজন

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ'র বার্ষিক বনভোজন।  ২১ জুলাই রোববার ছায়া লংআইল্যান্ডের আইজেনহাওয়ার পার্কের ডগউড পিকনিক শেল্টার প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় গ্রেটার খুলনাবাসীর এ মিলন মেলা। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটি অব অব ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, সুস্বাদু খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। গ্রেটার খুলনা প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। অংশগ্রহণকারিরা পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।
সংগঠনের কর্মকর্তারা জানান, এদিন সকাল সাড়ে ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, সভাপতি ওয়াহিদ কাজী এলিন সোসাইটির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় আয়োজক সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য আকতার বাবুল, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমী, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা আজম, আসাদুজ্জামান প্রমুখ। পার্কের ডগউড পিকনিক শেল্টার প্যাভিলিয়নে বনভোজন উদ্বোধনের পর পরই অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়।
এরপর, শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া সম্পাদক মো. শাহিনুল হোসেন এবং আয়োজক কমিটির সদস্য সচিব হাওলাদার শাহিনের পরিচালনায় বিভিন্ন বয়সীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। 
খেলা-ধূলার শেষে দুপুর ২টায় মোহাম্মদ আনারুল হকের পরিচালনায় শুরু হয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এসময় একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পী বাপ্পী সোম, বাপ্পী, মিতা, আনারুল হক প্রমুখ।
দুপুরের খাবারের আয়োজনে ছিলেন আহবায়ক শেখ নওশাদ আক্তার। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন শেখ ফরুকুল ইসলাম। বিকেলের নাস্তার পরে মেয়েদের বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। সংগঠনের উপদেষ্টা সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় বনভোজনে র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্রতে গোল্ডেন এজ হোমকেয়ারের সৌজন্যে ছিল ১ম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিটি, দুলাল বেহেদুর স্মার্ট স্টাফের সৌজন্যে ২য় পুরস্কার ছিল নগদ ৫ শ ডলার, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপির সৌজন্যে ৩য় পুরস্কার ছিল স্বর্ণের আংটি, এটর্নী মঈন চৌধুরীর সৌজন্যে ৪র্থ পুরস্কার ছিল নগদ ৩ শ ডলার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সৌজন্যে ৫ম পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি। এ ছাড়াও রাফেল ড্রতে ছিল আরও ২০টি আকর্ষণীয় পুরস্কার। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত