আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শর্তসাপেক্ষে ৯/১১ হামলার দায় নিতে রাজি তিন অভিযুক্ত: পেন্টাগন

শর্তসাপেক্ষে ৯/১১ হামলার দায় নিতে রাজি তিন অভিযুক্ত: পেন্টাগন

ছবি: এলএবাংলাটাইমস

অভিযুক্তদের কিউবার মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামো বেতে বছরের পর বছর ধরে বিচারের মুখোমুখি না করে আটকে রাখা হয়েছে।

২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদা। ওই হামলায় অভিযুক্ত তিনজন মৃত্যুদণ্ড না দেয়ার শর্তে তাদের দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আদালতে বিচার শুরুর আগে মার্কিন প্রসিকিউশনের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। খবর বিবিসি'র।

খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসায়িকে কিউবার মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামো বেতে বছরের পর বছর ধরে বিচারের মুখোমুখি না করে আটকে রাখা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং৭৬৭ বিমানটি প্রায় ২০ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে।

১১০তলা ভবনের ৮০তম তলায় বিমানটি আঘাত হানে। মুহূর্তের মধ্যেই কয়েক'শ মানুষ নিহত হন। বহু মানুষ আটকা পড়েন ভবনের বিভিন্ন স্থানে।

৪টি বিমান ওই হামলায় অংশ নিয়েছিল। দুটি বিমানের লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ার। অন্য একটি বিমান আঘাত হেনেছিল পেন্টাগনে, যেটির অবস্থান ওয়াশিংটনের ঠিক বাইরেই। আর চতুর্থ বিমানটি আছড়ে পড়েছিল পেনসিলভানিয়ার একটি মাঠে।

ঐ হামলায় তিন হাজারের মতো মানুষ নিহত হয়েছিলেন। আহত হন আরও ১০ হাজারের মতো মানুষ। ১৯৪১ সালে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি হামলায় দুই হাজার ৪০০ জন নিহত হয়েছিল। এরপর ৯/১১ এর হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ভয়াবহ হামলা।

প্রধান প্রসিকিউটর রিয়ার অ্যাডমিরাল অ্যারন রুয়ের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মৃত্যুদণ্ড না দেয়ার শর্তে এই তিন আসামি ২ হাজার ৯৭৬ হত্যাসহ সমস্ত অপরাধের জন্য দোষ স্বীকার করতে রাজি হয়েছেন।

এই ব্যক্তিদের বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা, যুদ্ধের আইন লঙ্ঘন করে হত্যা, ছিনতাই এবং সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের সঙ্গে চুক্তি করার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেছে রিপাবলিকানরা।

সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতার চেয়েও খারাপ বিষয় হচ্ছে তারা হেফাজতে থাকার পর তাদের সঙ্গে সমঝোতা করা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত