আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চাকরি হারিয়ে ৩ কোটি টাকার লটারি জয়

চাকরি হারিয়ে ৩ কোটি টাকার লটারি জয়

ছবিঃ এলএবাংলাটাইমস

কয়েক দিন আগেই চাকরি হারিয়েছেন এক নারী। এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েন। অনাগত দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এর মধ্যেই হঠাৎ সুখবর পেলেন। জানতে পারলেন, তিন লাখ মার্কিন ডলারের লটারি জিতেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৫২ লাখ টাকার বেশি।

লটারি জেতার খবরে রাতারাতি দুশ্চিন্তার অবসান ঘটে ওই নারীর। ভাগ্যবতী ওই নারীর বাড়ি সাউথ ক্যারোলাইনায়। তিনি সাউথ ক্যারোলাইনার এডুকেশন কর্মকর্তাদের জানিয়েছেন, কয়েক দিন আগে বিউফোর্টের একটি সুপারশপে কেনাকাটা করতে যান। সেখান থেকে একটি লটারির টিকিট কেনেন তিনি। যার মূল্য ছিল মাত্র ১০ ডলার। আর সেই টিকিটই তাঁর ভাগ্য বদলে দিল।

কয়েক দিন আগে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার জেতেন ক্যারোলাইনার ওই নারী। পুরস্কার জেতার পর ওই নারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এর আগে কখনো লটারি জেতা হয়নি।’

চাকরি হারানোর পর আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই নারী। তিনি বলেন, লটারি জেতার অর্থ তাঁকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। এই অর্থ দিয়ে নতুন বাড়ি কিনবেন বলেও জানান তিনি। ওই নারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তিনি যে সুপারশপ থেকে লটারি কিনেছেন, পুরস্কারের অর্থ থেকে তাদের তিন হাজার ডলার কমিশন দিতে হবে।

যুক্তরাষ্ট্রে লটারি জেতার এমন অনেক অসাধারণ ঘটনা রয়েছে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এক ব্যক্তি লটারি কিনে ১০ লাখ ডলার জিতেছেন। ওই ব্যক্তির নাম হাওয়ার্ড কেনডাল জুনিয়র। তিনি ম্যাসাচুসেটস স্টেটস লটারিকে বলেন, তিনি একটি ডায়মন্ড টিকিট কিনে এই পুরস্কার জিতেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত