আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রানিং মেট বেছে নিলেন কামলা হ্যারিস

রানিং মেট বেছে নিলেন কামলা হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজকে বেছে নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিস।

ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সমাবেশে নিজের রানিং মেটের নাম ঘোষণা করেন কামলা হ্যারিস, সেখানে উপস্থিত ছিল ডেমোক্রেটিক পার্টির ১০ হাজারেরও বেশি সমর্থক।

তিনি বলেন, “আমি এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমি টিম ওয়ালজকে আমার রানিং মেট হওয়ার অনুরোধ জানিয়েছি। একজন গভর্নর, একজন কোচ , একজন শিক্ষক এবং একজন প্রবীণ হিসাবে তিনি চাকরিজীবী পরিবারগুলোর জন্য কাজ করে গেছেন। আমাদের শিবিরে তাকে পেয়ে আমরা সৌভাগ্যবান।”

রানিংট মেট হওয়ার পর এক্সে ওয়ালজ লিখেছেন, কমলা হ্যারিসের শিবিরে যোগ দিতে পারাটা তার জন্য সম্মানের। কী করা সম্ভব সেই রাজনীতিই হ্যারিস দেখিয়ে দিচ্ছেন উল্লেখ করে ওয়ালজ বলেন, “আমার স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সুতরাং আসুন আমরা এ কাজ সম্পন্ন করি।”

নিজ বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনাও করেন ওয়ালজ। বলেন, “তিনি আমাদের বিভিন্ন আইনকে কটাক্ষ করেন, বিবাদ ও বিভক্তি উসকে দেন, করোনা সংকটের সময় আমরা তার কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি এবং তিনি আমাদের অর্থনীতিকে মাটিতে নামিয়ে এনেছেন। এক কথায়, এমন সব রেকর্ড তিনি সৃষ্টি করেছেন— যা এর আগে আর কোনো প্রেসিডেন্ট করেননি।”

এদিকে টিম ওয়ালজকে কমলা হ্যারিস রানিং মেট হিসেবে বেছে নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাদের উভয়কেই ‘কট্টর বামপন্থি জুটি’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কট্টর বামপন্থি জুটি দেখছে জনগণ।”

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত