আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিসিগানে ১৫তম 'বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল

মিসিগানে ১৫তম 'বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ারে গত ৩ ‌ও ৪ আগস্ট শনি ও রোববার বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর উদ্যোগে ১৫তম 'বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল' (দুইদিনব্যাপী মেলা) অনুষ্ঠি হয়েছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলেছে। মিশিগানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে   প্রবাসী বাঙ্গালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। রোববার সন্ধ্যায় মেলায় গিয়ে দেখা যায় মানুষের ঢল নেমেছিলো। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায় মেলায়   সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ। আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা, সব মিলিয়ে এবারের এ মেলা ছিল জমজমাট। এ মেলায় ব্যতিক্রমী কিছু কার্যক্রম চোখে পড়েছে, এর মধ্যে হচ্ছে, ভোটার রেজিস্ট্রশন অনেকেই এখান থেকে ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধন করান, এছাড়াও এন,ওয়াই,এক্স নামক গাড়ীর যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কোম্পানী মেলায় একটি স্টল দিয়েছেন, তারা এখানে চাকরি প্রত্যাশীদের নাম নিবন্ধন করেছেন যাদেরে পরবর্তী সময়ে কাজের জন্য ডাকা হবে বলে এই প্রতিবেদকে  জানিয়েছেন ঐ কোম্পানির একজন কর্মকর্তা। মেলায় ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের দোকান। মেলায় ছিল আকর্ষণীয় রাফেল ড্র। মেলাকে সুন্দর ও আকর্ষণীয় করতে স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ কাজ  করেছেন। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেছেন এছাড়াও অতিথি শিল্পী হিসেবে ছিলেন  বাউল কালা মিয়া, চির সবুজ গায়ক কুমার বিশ্বজিতসহ আরো অনেকে। কুমার বিশ্বজিত গান শুরুর আগে কোটা আন্দোলনে নিহত ছাত্রজনতার উদ্দেশ্যে ৩০ সেকেন্ড নীরবতা পালন করতে সবাইকে অনুরোধ করলে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শকশ্রোতা দাড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তার ছেলের ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর গত  ১৮ মাস কোন গান করতে পারেননি। তিনি একে একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে জীবনের ছোট ছোট গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করেন। মাঠে উপস্থিত দর্শকশ্রোতারা তার গানের সাথে কন্ঠ মিলিয়ে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।     এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত