আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের র‍্যালিতে ‘টাইটানিকের’ গান, ক্ষুব্ধ সেলিন ডিওন

ট্রাম্পের র‍্যালিতে ‘টাইটানিকের’ গান, ক্ষুব্ধ সেলিন ডিওন

ছবি: এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বাজানো হয়েছে টাইটানিক সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’। সেলিন ডিওনের পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়েছে। বিখ্যাত এই শিল্পী গানটির রচয়িতা ও গায়িকা।

গানটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা টাইটানিকের ‘থিম সং’ হিসেবে পরিচিত। অস্কারজয়ী সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন।
মন্টানা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে সেলিন ডিওনের ওই গানের একটি ভিডিও বড় পর্দায় দেখানো হয়। ভিডিওতে সেলিন ডিওনকেই গানটি গাইতে দেখা যায়। সমাবেশের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

ডিওনের ব্যবস্থাপনা দল ও সনি মিউজিক এন্টারটেইনমেন্ট কানাডার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়, এই গান ও ভিডিও ব্যবহারের কোনো অনুমতি ছিল না। সেলিন ডিওন এটি বা এ ধরনের কোনো কিছু ব্যবহারের অনুমতি দেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারের ভবিষ্যৎকে টাইটানিক জাহাজের পরিণতির সঙ্গে তুলনা করেছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারের শুরুর দিকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের তুলনায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প; বিশেষ করে গত জুনে প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সামনে বাইডেনের রীতিমতো ধরাশায়ী হওয়ার পর।

ওই বিতর্কের পর নানা সমালোচনা ও দলের ভেতর থেকে চাপের মুখে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। তাঁর জায়গায় দলের প্রার্থী হিসেবে সামনে চলে আসেন তাঁরই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

কমলা প্রার্থী হওয়ার পর জনমত জরিপগুলোয় ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিতে শুরু করেন তিনি। এখন তিনি ট্রাম্পকে জনপ্রিয়তাকে ছাপিয়েও যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত